জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সহ-সভাপতিসহ ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে। গাড়ী ভাংচুরের ঘটনার ১০ দিন পরে গত রবিবার বাসের হেলপার মো. লুত্ফর রহমান বাদী হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিয়ার আদালতে অভিযোগ দাখিল করে। আদালত গতকাল সোমবার অভিযোগটি এফআইআর হিসাবে গ্রহণ করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পরবর্তী কার্যক্রমের নির্দেশ দিয়েছেন।
