প্রবীণ সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিত্সারত রয়েছেন। তার শরীরে দ্রুত অস্ত্রোপচার করা হবে। জাহিদুজ্জামান ফারুক অর্থনীতি বিষয়ক পত্রিকা দৈনিক অর্থনীতির সম্পাদক এবং বর্তমানে জাপানী সংবাদ সংস্থা কিওডোর বাংলাদেশ সংবাদদাতা। তিনি ও তার পরিবারবর্গ সকলের কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।-প্রেস বিজ্ঞপ্তি
