বৃহত্তর ময়মনসিংহ মহিলা কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২২:৪৪
গত শুক্রবার সন্ধ্যায় এলিফ্যান্ট রোড, ঢাকায় বৃহত্তর ময়মনসিংহ মহিলা কল্যাণ সমিতি গঠনের লক্ষ্যে এক সভা বৃহত্তর ময়মনসিংহ সমিতির সহ-সভাপতি ফেরদৌসী রহমান কুসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ফেরদৌসী রহমান কুসুমকে আহবায়ক, সেলিনা আলমকে যুগ্ম আহ্বায়ক ও শামসুন্নাহার খান শিল্পীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহত্তর ময়মনসিংহের নারীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ সমিতির নির্বাহী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা প্রধান অতিথি মাহফিজুর রহমান বাবুল ও বিশেষ অতিথি বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকার মহাসচিব জাহাঙ্গীর আলম।