শোক সংবাদ

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২২:৪৫
মহিউদ্দিন আহম্মেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি ডাইরেক্টর মহিউদ্দিন আহম্মেদ গত রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মহিউদ্দিন আহম্মেদ ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুরে জন্মগ্রহণ করেন। আনোয়ারুল ইসলাম তোতা জমাদ্দার বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও দৈনিক শতকণ্ঠ পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্জু’র মামা, ঝালকাঠি কাঠালিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জিএম আজাদুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগমের বাবা সাবেক ইউপি সচিব আনোয়ারুল ইসলাম তোতা জমাদ্দার (৮৫) গত রবিবার ঢাকার বনশ্রীর বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ...রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রজব আলী ময়মনসিংহের গৌরীপুরের দৈনিক আমার দেশের প্রতিনিধি ও জাসাস’র উপজেলা সভাপতি মো. কামাল উদ্দিনের বাবা গৌরীপুর পৌরসভার সাবেক কমিশনার, ব্যবসায়ী রজব আলী ওরফে শাবান আলী (৮০) গত রবিবার শহরের কালিপুর মধ্যমতরফস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হারুনুর রশীদ খান বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) সহ-সভাপতি ডা. কামরুল হাসান খান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদের পিতা টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বিশিষ্ট সমাজসেবক মো. হারুনুর রশীদ খান (১০০) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তার মৃত্যুতে বিএমএ সভাপতি ডা. মাহমুদ হাসান এবং মহাসচিব ডা. এম ইকবাল আর্সলান গভীর শোক প্রকাশ করেছেন।