কাউখালীতে জেপি’র কর্মী সভা

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২৩:০৬
কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে গতকাল সোমবার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে আছিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আঃ কুদ্দুস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান। সভায় বক্তব্য রাখেন জেপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, অধ্যক্ষ আঃ সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলী, যুব সংহতির সভাপতি জাকির হোসেন নসু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, হারুন আর রশীদ, ছাত্র সমাজের সভাপতি মন্জুরুল মাহাফুজ পায়েল, তানবীর হোসেন সোহাগ, মত্স্যজীবী পার্টির সভাপতি আঃ ওয়াদুদ, কাওছার সিকদার, পলাশ, মাহবুবুর রহমান, লোকমান হোসেন প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর হাত মজবুত করতে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান। পরে সয়না রঘুনাথপুর ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।