শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে মহাশোভাযাত্রা, কীর্তনসহ পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ। আজ মঙ্গলবার সকালে ভগোবত গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে এ উত্সব। গতকাল সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে পরিষদের সভাপতি দেবাশীষ পালিত কর্মসূচির কথা জানান।
