আজ ১৩ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ২০ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও বুধ। আপনার শুভসংখ্যা ১ ও ৫ । শুভবার রবি ও বুধবার। শুভ রত্ন রুবী ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি: সৃজনশীল ও বুদ্ধিমান। ব্যবহারে বিনয়ী ও সহানুভূতিশীল। নীতি ও আদর্শের প্রতি বিশ্বস্ত। নীরবে কাজ করা পছন্দ করেন। দায়িত্বশীল ও বিশ্বস্ত। তবে ব্যক্তিগত সামাজিক ও ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক। ন্যায় ও অন্যায়ের অনুভূতি আপনার মধ্যে প্রখর। নিঃস্বার্থভাবে অন্যের জন্য কাজ করে যেতে পারেন। মেধা, সৃজনশীলতা ও বিনয় আপনার সাফল্যের পথ প্রশস্ত করবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কবি গেঁটে, প্রকৃতিবিদ রজার পিটারসন, বেন গাজারা, চার্লস বয়ার, চিত্রশিল্পী মরিস গ্রেইভস, মোহাম্মদ সিরাজউদ্দীন, সামিনা চৌধুরী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ পরিশ্রম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। আজ কারো সাথে বিবাদে না জড়ালেই ভালো করবেন। বিশ্বস্ত কেউ আজ আপনাকে ঠকাতে পারে। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ শিক্ষক ও অধ্যাপকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কোনো রাজনৈতিক দলাদলিতে না গেলেই ভালো করবেন। চলাফেরায় সতর্ক থাকুন। শরীরে কোনো আঘাত পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। কেউ আজ আপনার উদারতার সুযোগ নেয়ার চেষ্টা করবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ বাড়িতে কারো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার আশংকা আছে। ব্যয় বৃদ্ধি পাবে। অনভিপ্রেত কোনো ঘটনার মুখোমুখি হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। উপকৃত ব্যক্তি আজ আপনার অমঙ্গল চিন্তা করতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ চাকরিজীবীদের জন্য দিনট খুব একটা শুভ নয়। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কোনো ব্যাপারে মনের উপর চাপ পড়তে পারে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কেউ আজ আপনাকে হতাশ করতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। দৈনন্দিন কাজে পরিশ্রম বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ রাজনীতিবিদদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। সুনাম বৃদ্ধি পাবে। তবে সমালোচিত হওয়ার আশংকা আছে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। শরীরে কোনো আঘাত পেতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। তবে মানসিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো ধরনের অতৃপ্তিবোধ আপনার মধ্যে কাজ করবে। অকারণ দুশ্চিন্তা পরিহার করুন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ভাই-বোনদের কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। আবেগ পরিহার করে চলুন। কারো বিরূপ সমালোচনা না করলেই ভালো করবেন। শরীর মোটামুটি ভালো থাকবে। দূরের যাত্রা শুভ ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে আজ ভালো কিছু ঘটতে পারে। পারিবারিক পরিবেশ আজ খুব একটা ভালো নাও থাকতে পারে। আপনার জেদের জন্য পরিবারে অশান্তি দেখা দিতে পারে। ঋণ পরিশোধের সুযোগ পেতে পারেন। আজ কোনো ঝুঁকি নেবেন না।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনজনদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। ধৈর্য ও সংযম বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। বাণিজ্যিক ভ্রমণ ফলপ্রসূ হতে পার। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
