প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রাথমিক গণিত

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ১৯:২০
অনুশীলনী- ৩ (খ) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ১। জাহিদুল হাসান একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৪০ কেজি চাল, ২৬৫ টাকার সয়াবিন তেল ও ৫৮৮ টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের দাম ১৮ টাকা। তিনি দোকানদারকে ২০০০ টাকা দিলেন। দোকানদার তাঁকে কত টাকা ফেরত দিবেন? সমাধান: ১ কেজি চালের দাম ১৮ টাকা ৪০ কেজি চালের দাম (১৮×৪০) টাকা = ৭২০ টাকা চাল কিনলেন =৭২০ টাকা সয়াবিন তেল কিনলেন =২৬৫ টাকা মাছ কিনলেন =৫৮৮ টাকা মোট কিনলেন =১৫৭৩ টাকা দোকানদারকে দিলেন =২০০০ টাকা মোট কিনলেন = (-)১৫৭৩ টাকা দোকানদারকে ফেরত দেবেন = ৪২৭ টাকা সুতরাং দোকানদার তাঁকে ৪২৭ টাকা ফেরত দেবেন। উত্তর: ৪২৭ টাকা। ২। ২টি গরু ও ৩টি খাসির মূল্য একত্রে ২৫০৮০ টাকা। ১টি খাসির মূল্য ৩৫৬০ টাকা হলে, ১টি গরুর মূল্য কত? সমাধান : ১টি খাসির মূল্য ৩৫৬০ টাকা ৩টি খাসির মূল্য (৩৫৬০ × ৩) টাকা = ১০৬৮০ টাকা ২টি গরু ও ৩টি খাসির মূল্য একত্রে ২৫০৮০ টাকা ২টি গরুর মূল্য (২৫০৮০-১০৬৮০) টাকা = ১৪৪০০ টাকা ১টি গরুর মূল্য (১৪৪০০ ÷ ২) টাকা = ৭২০০ টাকা। উত্তর: ৭২০০ টাকা ৩। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯৬ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ, কার বয়স কত? সমাধান: পুত্রের বয়স = পুত্রের বয়সের ১ গুণ পিতার বয়স = পুত্রের বয়সের ৩ গুণ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = পুত্রের বয়সের ৪ গুণ পুত্রের বয়সের ৪ গুণ = ৯৬ বছর পুত্রের বয়স = ৯৬ বছর ÷ ৪ = ২৪ পিতার বয়স = ২৪ বছর × ৩ = ৭২। উত্তর: পিতার বয়স ৭২ বছর, পুত্রের বয়স ২৪ বছর। ৪। চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০। প্রথম দুইটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯। তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম। চতুর্থ সংখ্যাটি কত? সমাধান: দেয়া আছে, প্রথম দুইটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯। তৃতীয় সংখ্যাটি (৭৩৫৮৪ - ৯৪৮৫) = ৬৪০৯৯ তিনটি সংখ্যা ৭৩৫৮৪ ৬৪২০৯ ৬৪০৯৯ তিনটি সংখ্যা যোগফল ২০১৮৯২ চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০ তিনটি সংখ্যার যোগফল (-) ২০১৮৯২ চতুর্থ সংখ্যাটি ২৬৬৬২৮ উত্তর: ২৬৬৬২৮।