অনুশীলনী- ৩ (খ)
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১। জাহিদুল হাসান একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৪০ কেজি চাল, ২৬৫ টাকার সয়াবিন তেল ও ৫৮৮ টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের দাম ১৮ টাকা। তিনি দোকানদারকে ২০০০ টাকা দিলেন। দোকানদার তাঁকে কত টাকা ফেরত দিবেন?
সমাধান:
১ কেজি চালের দাম ১৮ টাকা
৪০ কেজি চালের দাম (১৮×৪০) টাকা = ৭২০ টাকা
চাল কিনলেন =৭২০ টাকা
সয়াবিন তেল কিনলেন =২৬৫ টাকা
মাছ কিনলেন =৫৮৮ টাকা
মোট কিনলেন =১৫৭৩ টাকা
দোকানদারকে দিলেন =২০০০ টাকা
মোট কিনলেন = (-)১৫৭৩ টাকা
দোকানদারকে ফেরত দেবেন = ৪২৭ টাকা
সুতরাং দোকানদার তাঁকে ৪২৭ টাকা ফেরত দেবেন।
উত্তর: ৪২৭ টাকা।
২। ২টি গরু ও ৩টি খাসির মূল্য একত্রে ২৫০৮০ টাকা। ১টি খাসির মূল্য ৩৫৬০ টাকা হলে, ১টি গরুর মূল্য কত?
সমাধান :
১টি খাসির মূল্য ৩৫৬০ টাকা
৩টি খাসির মূল্য (৩৫৬০ × ৩) টাকা = ১০৬৮০ টাকা
২টি গরু ও ৩টি খাসির মূল্য একত্রে ২৫০৮০ টাকা
২টি গরুর মূল্য (২৫০৮০-১০৬৮০) টাকা = ১৪৪০০ টাকা
১টি গরুর মূল্য (১৪৪০০ ÷ ২) টাকা = ৭২০০ টাকা।
উত্তর: ৭২০০ টাকা
৩। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯৬ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ, কার বয়স কত?
সমাধান:
পুত্রের বয়স = পুত্রের বয়সের ১ গুণ
পিতার বয়স = পুত্রের বয়সের ৩ গুণ
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = পুত্রের বয়সের ৪ গুণ
পুত্রের বয়সের ৪ গুণ = ৯৬ বছর
পুত্রের বয়স = ৯৬ বছর ÷ ৪ = ২৪
পিতার বয়স = ২৪ বছর × ৩ = ৭২।
উত্তর: পিতার বয়স ৭২ বছর, পুত্রের বয়স ২৪ বছর।
৪। চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০। প্রথম দুইটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯। তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম। চতুর্থ সংখ্যাটি কত?
সমাধান:
দেয়া আছে, প্রথম দুইটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯।
তৃতীয় সংখ্যাটি (৭৩৫৮৪ - ৯৪৮৫) = ৬৪০৯৯
তিনটি সংখ্যা ৭৩৫৮৪
৬৪২০৯
৬৪০৯৯
তিনটি সংখ্যা যোগফল ২০১৮৯২
চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০
তিনটি সংখ্যার যোগফল (-) ২০১৮৯২
চতুর্থ সংখ্যাটি ২৬৬৬২৮ উত্তর: ২৬৬৬২৮।
