সিঙ্গারে হুয়াওয়ে অ্যাসেন্ড মেইট স্মার্টফোন বাজারে অবমুক্ত

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ১৯:৪০
সিঙ্গার দেশের বাজারে এনেছে হুয়াওয়ে’র ৬.১ ইঞ্চি এইচডি স্ক্রিনের অ্যাসেন্ড মেইট মডেলের স্মার্টফোন। এতে রয়েছে ম্যাজিক টাচ প্রযুক্তির কর্নিং গরিলা গ্লাস২, রেজ্যুলেশন ৭২০ বাই ১২৮০ পিক্সেল। রয়েছে ১.৫ গিগাহার্জ হাই-সিলিকন কে৩ভি২ কোরটেক্স এ৯ কোয়াড-কোর সিপিইউ, ১ জিবি র্যাম, ৮ জিবি রম, ৬৪ জিবি পর্যন্ত মেমোরি সমর্থন, ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ১.০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩৯০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৮ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেয়। অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ৪.১। আছে থ্রিজি, ওয়াই-ফাই ডিরেক্ট, ওয়াই-ফাই হটস্পট, জিপিএস, ব্লুটুথসহ নানা ফিচার। সাথে ৪ জিবি মেমোরি কার্ড ফ্রি দিচ্ছে সিঙ্গার। ০% ইন্টারেস্টে ৬০দিনে মূল্য পরিশোধের সুবিধা আছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ‘ইন্সটাবাই’ স্কিমের আওতায় ০% ইন্টারেস্টে কিনতে পারবেন এই স্মার্টফোন। ৯৮৮৪১১৩, ০১৭৫৫৫৫০০৪৭ নম্বরে রয়েছে আরও তথ্য।