++ :দাদা তুমি কি বাদাম খেতে পারো?
:না রে দাদু ভাই। এই বাঁধানো দাঁতের জোর দিয়ে কি আর বাদাম চাবানো যায়?
:তাহলে তোমার কাছেই এই বাদামগুলো জমা রাখো। আমি এই ফাঁকে আপার কাছ থেকে আরও কতগুলো বাদাম চেয়ে নিয়ে আসি।
++ সদ্য চাকরি হারানো এক বন্ধুকে সান্ত্বনা দিচ্ছে তার অপর এক বন্ধু।
:শোন একটা কথা সব সময় মনে রাখবি যে এই দুনিয়াতে অসম্ভব বলে আজ কিছু নেই।
: হুম মনে রাখব। কিন্তু তুই কি এখন আমাকে এক হাজার টাকা ধার দিতে পারবি?
: অসম্ভব!
++ দুই বন্ধুর মধ্যে টেলিফোনে কথা হচ্ছে।
: হ্যালো দোস্ত, তুই এখনও আসলি না। আমি তো সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করতেছি!
: আরে দোস্ত আমি তো প্রায় চইলা আসছি। আর অল্প কিছুক্ষণ!
: তুই চইলা আসছস মানে! তুই এখন কই?
: ইয়ে মানে আমি তো গুলশান-১ এর কাছে আইসা পড়ছি।
: তাইলে তো দোস্ত তোর ল্যান্ড লাইনের তার অনেক লম্বা দেখা যায়। আমি ফোন দিলাম বনানীতে তোর অফিসের নাম্বারে, তুই-ই সেই ফোন ধরলি আর এখন কস গুলশান!
++ সিনেমা হলে হল মালিকের সঙ্গে কথা হচ্ছে ছবি দেখতে আসা এক দর্শকের।
দর্শক :আচ্ছা ভাই আপনার হলে এসি নেই কেন?
মালিক :মানে ইয়ে... আমরা সব সময় রক্ত হিম করা ভূতের ছবি দেখাই তো তাই বাড়তি কোনো এসি’র দরকার হয় না!
