ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ১৯:৪৪
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ৯৫তম সভা সমপ্রতি কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম, পরিচালক এম কামাল উদ্দিন চৌধুরী, এম জি ফারুক, মোহাম্মদ ইয়াহিয়া, এ জেড এম শামসুল আলম, এ কে মমতাজ খান এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হোসেন প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি