গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন ঘাগুটিয়া ইউনিয়নের সালদৈ গ্রামে ঘুমন্ত অবস্থায় কলেজ পড়ুয়া এক ছাত্রীর উপর এসিড নিক্ষেপ করা হয়েছে। গুরুতর এসিডদগ্ধ অবস্থায় তাকে গত সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
ছাত্রীর পরিবার জানায়, মেধাবী এ ছাত্রী গাজীপুর আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করেছে। সে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। সোমবার ভোর চারটার দিকে তার শোবার ঘরের জানালা দিয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এসিডে তার মুখমন্ডলসহ প্রায় পুরো শরীর ঝলসে গেছে।
