টেকফটো

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২১:২৬
নেদারল্যান্ডের রটারডামের সেন্ট্রাল রেল স্টেশনে সম্প্রতি স্থাপিত হয়েছে ছবির এই এলইডি মনিটরটি, যা এখন পর্যন্ত বিশ্বের মধ্যে বৃহত্তম। এর দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ সাড়ে ৪ মিটার। টাইপরাইটার বিলুপ্তির পথ ধরলেও এখনও কিছু কোম্পানি টাইপরাইটার তৈরি করে থাকে। এমনই একটি কোম্পানি সুইনটেক। ছবিতে সুইনটেকের এডওয়াার্ড মাইকেলকে দেখা যাচ্ছে একটি টাইপরাইটার সেটআপ করতে। জাপানের টেক জায়ান্ট সনি সম্প্রতি অবমুক্ত করেছে তাদের সর্বশেষ মডেলের স্মার্টফোন এক্সপেরিয়া জেড। এর অন্যতম মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি পানিরোধী। পাশের ছবিতে ভারতের বাজারে এক্সপেরিয়া জেড অবমুক্ত করছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। কিছুদিন আগেই মাইক্রোসফট অবমুক্ত করেছে তাদের গেম কনসোল এক্সবক্সের সর্বশেষ সংস্করণ এক্সবক্স ওয়ান। পাশের ছবিতে কাইনেক্ট গ্রুপের প্রোগ্রাম ম্যানেজার স্কট ইভান্স (ডানে) একজন অতিথিকে এক্সবক্স ওয়ান চালিয়ে দেখাচ্ছেন।