পরিদর্শনের জন্য পরমাণু কেন্দ্র খুলে দেবেন কিম জং উন

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ০১:১১

পরিদর্শনের জন্য পরমাণু কেন্দ্র খুলে দেবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির প্রধান পরমাণু কেন্দ্র ইয়ংবিয়ং খুল দেবেন তিনি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ এই তথ্য জানিয়েছে। গত সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনকে কিম বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কার্যকর পদক্ষেপ নেয় তাহলে তিনি কেবল পরমাণু কেন্দ্র বন্ধই করবেন না, সেটি পরিদর্শকদের পরিদর্শনের জন্য খুলে দেবেন। -রয়টার্স