ভাণ্ডারিয়ায় গ্রাম সমীক্ষা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২২:১২
গতকাল মঙ্গলবার বিকালে ভাণ্ডারিয়া সদর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কোর্সের ৫৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আওতায় গ্রাম সমীক্ষা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ। এ সময় প্রশিক্ষণার্থীরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, অতি দরিদ্রদের কর্মসংস্থান, ৪০ দিনের কর্মসূচি, জিআরসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এতে ভাণ্ডারিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, প্রশিক্ষণ কোর্সের এ এস পি গোবিন্দ চন্দ্র পাল, এ সি টি মঞ্জুর হোসেন, কৃষি কর্মকর্তা রুহুল আমিন, ইঞ্জিনিয়ার ফরিদ হোসেন, সহকারী কমিশনার বীথি দেবনাথ, সহকারী কমিশনার প্রিয়াংকা দত্ত, সদর ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার এতে সভাপতিত্ব করেন। মতবিনিময় শেষে প্রশিক্ষণার্থীরা ভাণ্ডারিয়া সদর ইউনিয়নসহ নদমূলা ও তেলিখালী ইউনিয়নের চেয়ারম্যানদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, প্রশিক্ষণ টিমটি ভাণ্ডারিয়া উপজেলার ভাণ্ডারিয়া সদর, নদমূলা, ধাওয়া ও তেলিখালী এ ৪টি ইউনিয়নে ২৯ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে এ মতবিনিময় সভা করবেন।