পুলিশের এপিবিএন সদর দফতরের অতিরিক্ত ডিআইজি ড. হাসান-উল হায়দারকে দুই মাসের বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউকে মুসতাক আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ড. হাসান-উল হায়দারকে গুরুতর অসদাচরণের দায়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ এর ১১(১) বিধি মোতাবেক আগামী ২৯ আগস্ট থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২ মাসের ছুটি প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।
