শোক সংবাদ

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২২:১৮
দিয়া সুলতানা সোনাতলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মানযার জাহিদের মা দিয়া সুলতানা (৫৫) সোমবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। জানাজার নামাজ শেষে গতকাল মঙ্গলবার তাকে জয়পুরহাট জেলার আক্কেলপুরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে সোনাতলা প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক শোক প্রকাশ করেছেন।