বিশ্বের সবচে বেশি উপার্জনকারী তারকা ম্যাডোনা

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২২:৪৭
অপরাহ উইনফ্রে এবং স্পিলবার্গকে পেছনে ফেলে ২০১২ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয়ের তারকা হিসেবে খ্যাতি পেয়েছেন পপতারকা ম্যাডোনা। ফোর্বস ম্যাগাজিন তাদের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বছরে সোয়া ১২ কোটি ডলার আয় করে বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী তারকার তালিকায় তিনি। বিশ্বব্যাপী সাড়ে ৩০ কোটি ডলার আয় করা ম্যাডোনার ‘এমডিএনএ’ ট্যুর এবং নিজের ব্র্যান্ডের সুগন্ধী ও ফ্যাশন হাউজের ব্যবসা থেকে গত বছর ম্যাডোনা ওই পরিমাণ অর্থ আয় করেছেন। এছাড়া বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ থেকেও ম্যাডোনা লাভ করছেন। ৫৫ বছর বয়সে ম্যাডোনার এই সাফল্য সংগীতে তার প্রভাব বিস্তারেরই ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা। ফোর্বসের এবারের তালিকার শীর্ষে থাকলেও ম্যাডোনা ভাঙ্গতে পারেননি গত বছরের এক নম্বর অপরাহ উইনফ্রের রেকর্ডকে। ২০১১ সালে সাড়ে ১৬ কোটি ডলার আয় করে তিনিই হয়েছিলেন বিশ্বের সর্বাধিক আয়কারী তারকা। এবারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ; অস্কারে ঝড় তোলা তার সিনেমা ‘লিংকন’ এর সুবাদে বছরব্যাপী তিনি আয় করেছেন ১০ কোটি ডলার। তৃতীয় স্থান াধিকার করেছেন যৌথভাবে তিনজন। এরা হলেন, এল জেমস, সাইমন কওয়েল এবং হাওয়ার্ড স্টার্ন। — বিবিসি।