যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এ সরকারকে ফের ক্ষমতায় আনতে হবে

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২২:৪৭
নগরীর চকবাজার প্যারেড গ্রাউন্ড চত্বরে মহানগরী আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, সামপ্রদায়িক রাজনীতি বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ক্ষত-বিক্ষত করার ষড়যন্ত্রে লিপ্ত। একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচারকে ত্বরাম্বিত করতে তাই বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামপ্রদায়িক শক্তিকে হঠাতে দেশের জনগণকে সচেতন থাকতে হবে। মহিউদ্দিন চৌধুরী গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন মহানগরী আওয়ামী লীগের সহ-সভাপতি বদিউল আলম, যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল ও বেলায়েত হোসেন।