চীনা প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ শেখ হাসিনার

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২২:৪৮
চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফররত শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল মঙ্গলবার চীনের কমিউনিস্ট পার্টির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের মন্ত্রী ওয়াং জিয়ারুই এর সঙ্গে সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বলে ঢাকায় পাওয়া খবরে জানা গেছে। শিল্পমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্কালে দুই দেশের বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সরকারের বিভিন্ন সফলতার ভূয়সী প্রশংসা করেন ওয়াং জিয়ারুই।