এমপি রনির বিরুদ্ধে মামলা

আইনানুগ ব্যবস্থা নিতে দুদককে আদালতের নির্দেশ

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২২:৪৮
এমপি গোলাম মাওলা রনির বিরুদ্ধে ৭৯ কোটি টাকা আত্মসাতের মামলায় দুর্নীতি দমন কমিশনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। বিভিন্ন প্রকল্পের কাজ না করে সরকারি ৭৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) অসনের এমপি গোলাম মাওলা রনিকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে গত ১০ আগস্ট দুর্নীতি দমন আইনে পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন দশমিনা উপজেলার দশমিনা সাকিনের মো. জামাল হোসেন। ঐদিন আদালত মামলার গ্রহণযোগ্যতা শুনানির জন্য ২০ আগস্ট তারিখ ধার্য করেন। পরে সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম উল্লেখিত আদেশ দেন।