বানারীপাড়ায় চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল ইসলাম টুকু এবং সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক মিন্টুকে গতকাল মঙ্গলবার জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত। ওই দুই চেয়ারম্যান উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ।
গতকাল তারা জেষ্ঠ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। তাদের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জাসদ নেতা হুমায়ুন কবীরকে গত ১৯ জুলাই হত্যা করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় ২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই সৈয়দ তরিকুল ইসলাম অপু।
