ইট মারলে পাটকেল ছুঁড়তে জানে গরিলাও!

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২২:৫৬
ইট মারলে পাটকেলটি খেতে হয় একথা হয়তো সবারই জানা। তবে এটা কেবল যে মানুষের বেলায়ই ঘটে তা নয়, পশু-পাখিও তাদের বিরক্ত করার প্রতিশোধ নিতে পারে। আর সুইডেনের একটি চিড়িয়াখানায় বিরক্ত করায় এক নারীকে পাথর ছুঁড়ে মেরেছে কয়েকটি গরিলা। কলমার্দেন ওয়াইল্ডলাইফ পার্ক নামের একটি চিড়িয়াখানায় গত শনিবার এ ঘটনা ঘটে। চিড়িয়াখানার প্রধান মারজোরি ক্যাস্ত্রো জানান, ৩৮ বছর বয়সী ওই নারীকে দুই ইঞ্চি আকৃতির একটি পাথর নিক্ষেপ করেছে পাঁচটি গরিলা। ওই নারী গরিলাগুলোকে বিরক্ত করছিলেন। পাথরটি মহিলার কপালে লাগে এবং রক্ত ঝরে। পরে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানান ক্যাস্ত্রো। তবে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন। ক্যাস্ত্রো আরো জানান, কাউকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপের ঘটনা এটাই প্রথম। তবে চিড়িয়াখানার দর্শনার্থীরা জানিয়েছেন, গত জুলাইয়েও একবার এক সাত বছরের শিশুকে পাথর নিক্ষেপ করেছিল ওই গরিলাগুলো।-ইউপিআই।