মিরপুরে গৃহবধূ খুন স্বামী পলাতক

আপডেট : ১৬ মে ২০১৯, ০০:২৯

রাজধানীর মিরপুরে মর্জিয়া বেগম ওরফে মুনি ইসলাম (৪২) নামে এক নারীকে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা- তার স্বামী হাসান তাকে হত্যা করে পালিয়ে গেছে। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে তার মুনির মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। এর আগে দুপুর আড়াইটার দিকে হত্যার ঘটনা ঘটে। নিহত নারী তার স্বামী ও এক সন্তানকে নিয়ে মিরপুর পল্লবীর ১১ নম্বর সেকশন বাউনিয়াবাঁধ এলাকায় থাকতেন।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মাবুদ বলেন, নিহত নারীর কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- কোনো অস্ত্র দিয়ে হাসান তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন। তিনি বলেন, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।