সমপ্রতি ব্রাইট জেনারেশন প্রপার্টিজ লিমিটেডের পরিচালক ও শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর একটি হোটেলে। কোম্পানির চেয়ারম্যান ডা. ফরিদ উদ্দিন ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি কাজী শাহজাহান সাজু, এমডি জাহিদুল ইসলাম মাছুম, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মিলন, মো. তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমুখ। সভায় কোম্পানি ১৩% ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করে। -প্রেস বিজ্ঞপ্তি
