কোনো উত্সব-পার্বণে চড়কি, নাগরদোলায় চড়তে কিংবা হালের কোনো থিম পার্কে মেরি-গো-রাউন্ডের মতো রাইডে চড়তে কার না ভালো লাগে। কিন্তু সেই নাগরদোলা বা মেরি-গো-রাউন্ডটিই যদি এর আরোহীদের নিয়ে মাটি থেকে কয়েক শ ফুট ওপরে বন্বন্ করে ঘোরা শুরু করে তবে এমনতর রাইডে উঠতে ক’জনাই বা সাহস করবেন। তবে বিশ্বের সবচেয়ে উঁচু নাগরদোলার রেকর্ড গড়া টেক্সাসের ‘টেক্সাস স্কাইস্ক্রিমার’-এর কিন্তু এর পরও আরোহী পেতে কষ্ট হচ্ছে না। বরং অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে প্রায় ১২৩ মিটার বা ৪০২ ফুট ১০ ইঞ্চি উঁচু এই মেরি-গো-রাউন্ডে প্রতিদিই আসছেন অসংখ্য দর্শক যেটি এখন রয়েছে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে।
