গাজীপুরে ৩ হাজার ইয়াবাসহ আটক ৪

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২১:২৭
গাজীপুর মহানগরের ছোট দেওড়া কাজী বাড়ি এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার দুপুরে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ঐ বাড়ির মালিকসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, ইয়াবা ব্যবসায়ী বসির আহমেদ, দেলোয়ার হোসেন, কুদ্দুছ মিয়া ও মিলন মিয়া।