বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন এখন চূড়ান্ত পরিণতি লাভের অপেক্ষায় রয়েছে। শেখ হাসিনা এবং তার সুবিধাভোগী কিছু বুদ্ধিজীবী ছাড়া সারা দেশের মানুষ আজ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পক্ষে। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
