চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২১:২৯
শিশু মো. আরা-ফাত হোসেন (তাহসিন) হার্টের জটিল রোগে আক্রান্ত। যার চিকিত্সা বাংলাদেশে সম্ভব নয়। ভারতে নিয়ে তার চিকিত্সা করাতে প্রায় ৭ লাখ টাকার প্রয়োজন। যা তার সামান্য চাকরিজীবী বাবার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তিনি ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা :মো. মাহবুর আলম (বাবা) হিসাব নং-১৫০২১০২২৩৯৭৭৯০০১, ব্র্যাক ব্যাংক, এলিফ্যান্ট রোড শাখা। ফোন:০১৭২৩৩৯১৬৬৩। সুমনা ইসলাম (মিতু) কুষ্টিয়া সর-কারি কলেজের বিবিএস ৩য় বর্ষের ছাত্রী সুমনা ইস-লামের (মিতু) দুইটি কিডনীই অকেজো হয়ে গেছে। ডাক্তারের পরামর্শ মোতাবেক কিডনী প্রতিস্থাপন করতে ১৪-১৫ লাখ টাকা লাগবে। মিতুর পিতা একজন সামান্য বেতনের চাকরিজীবী। তার পক্ষে মেয়ের চিকিত্সা ব্যয় মেটানো সম্ভব নয়। তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : একাউন্ট নং-১৯৭২১০৩০০১৯৩, প্রাইম ব্যাংক লিঃ, কুষ্টিয়া শাখা। মোবাইল নং-০১৭১৯-৬৭৮৯৯১।