ভাণ্ডারিয়ায় জন্মাষ্টমী উদযাপিত

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২১:৪৪
মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে গতকাল বুধবার সকালে ভাণ্ডারিয়া মদন মোহন জিউ মন্দির ও শ্রীগুরু সংঘের যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শত শত ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণের ছবি সংবলিত ক্যাপ পরে ও প্লাকার্ড এবং বাদ্যযন্ত্রসহ মন্দির প্রাঙ্গণ থেকে বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদ হয়ে শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গণে সমাপ্ত করে মহাপ্রসাদ গ্রহণ করেন আগত ভক্তবৃন্দ। দলমত নির্বিশেষে এ শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ নেন ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা সমবায় কর্মকর্তা বিরেন্দ্র নাথ বসু, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিমাদ্রী শেখর দেবনাথ, উপজেলা বিআরডিপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জাফরান, মদন মোহন জিউ মন্দির উপজেলা কমিটির সভাপতি কিরণ চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সহ-সভাপতি রতন চন্দ্র ভৌমিক, জগদিশ রায়, চিত্ত রঞ্জন কর্মকার, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীত্ সমদ্দার, শ্রীগুরু সংঘের সভাপতি হিরালাল কর্মকার, সচীন কর্মকার, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুকুমার দাস, সহ-সভাপতি তপন চন্দ্র দাস, বিপ্লব ব্রহ্মম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সপন কর্মকার, শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তী, শিক্ষার্থী স্বর্ণা সাহা, পূজা কর্মকার, মৃদুলা সাহা, পূজা সাহা ও সাথী ভৌমিক প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে শ্রী গুরু সংঘ মন্দিরে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় কির্তন অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জে মন্দির উদ্বোধন ও জন্মাষ্টমী উদযাপন গোপালগঞ্জ প্রতিনিধি ও কোটালীপাড়া সংবাদদাতা জানান, গোপালগঞ্জে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা, আলোচনাসভা পূজা ও শাস্ত্রপাঠের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আগে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস কোটালীপাড়ায় রাধা গোবিন্দ মন্দির নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেখানে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ লাল চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। আলোচনা সভায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শৈলেন্দ্র নাথ মণ্ডল বক্তব্য রাখেন।