স্কুল মাঠে জলাবদ্ধতার কারণে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন হাঁটু পানি ভেঙ্গে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়।
আবর্জনা পচা, নোংরা পানির কারণে শিশুরা চর্মরোগে আক্রান্ত হচ্ছে। নতুন ভবন নির্মাণ ও বিদ্যালয়ের চারপাশে বসতবাড়ি, পুকুর ও রাস্তা তৈরির ফলে ৭বছর ধরে শিক্ষার্থীদের প্রতিদিন হাঁটু পানি ভেঙ্গে বিদ্যালয়ে প্রবেশ ও বাহির হতে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী জানান, বিষয়টি আমার জানা আছে, অনেক টাকা লাগবে তবে সামনে কোন বরাদ্দ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
