প্রকাশ : ১৬ মে ২০১৯, ০০:০০আপডেট : ১৬ মে ২০১৯, ০০:৩২
সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্ধুয়া গ্রামের কিশোর তাজ উদ্দিন হত্যা মামলায় নুরুল ইসলাম নামের এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সিলেটের জেলা ও দায়রা জজ কে.এম. রাশেদুজ্জামান রাজা চাঞ্চল্যকর এ মামলার রায় দেন। আসামি নুরুল ইসলাম পলাতক।