নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে নিহত ১

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২১:৫২
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের চিকনছড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে আহম্মদ নবী (৪০) নামে কৃষকের মৃত্যু হয়েছে। এসময় বন্য হাতির দল স্থানীয়দের কয়েকটি ঘর-বাড়ি ভাংচুর এবং ফসলি বাগান তছনছ করেছে। দোছড়ি ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুল্লাহসহ স্থানীয়রা জানান, কয়েকমাস ধরে বন্য হাতির দল হানা দিয়ে স্থানীয়দের ঘর-বাড়ি এবং ফসলি বাগান লণ্ডভণ্ড করে দিচ্ছে প্রতিনিয়ত। হাতির ভয়ে লোকজনরা রাত জেগে ঘর-বাড়ি ও ক্ষেত-খামার পাহারা দিয়ে থাকেন।