প্রতিবাদে মানববন্ধন করবে সকল বিদ্যালয়

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২১:৫৩
রায়পুর এলএম উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর বহিরাগত বখাটেদের হামলার ঘটনায় মামলা হলেও তিনদিনেও কোনো আসামি গ্রেফতার হয়নি। এতে বিক্ষুব্ধ হয়ে রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলার সবকটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়ে গত মঙ্গলবার রায়পুর এলএম হাই স্কুলের হলরুমে প্রধান শিক্ষক শামছুত্তাওহীদ এর সভাপতিত্বে সভা করে। সভায় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হলেও এখনো কোনো আসামি গ্রেফতার না হওয়ায় এবং অশ্লীল ভাষায় হুমকি প্রদান করার প্রতিবাদে মাধ্যমিক শিক্ষকগণ আগামীকাল বৃহস্পতিবার রায়পুর শহরে মানববন্ধন করার কর্মসূচি নিয়েছেন।