পৃথক ঘটনায় মারা গেছেন সাতজন

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২১:৫৬
বিভিন্ন ঘটনায় চট্টগ্রাম, মুন্সীগঞ্জ, দৌলতপুর, সিংড়া ও দিরাই, গোবিন্দগঞ্জ, ইসলামপুরে সাত জন মারা গেছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। চট্টগ্রাম চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের ছাত্রাবাসের নিচ থেকে গত মঙ্গলবার দুপুরে জাহেদুল ইসলাম (২১) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ডেন্টাল কলেজের প্রথমবর্ষের ছাত্র নিহত জাহেদুল ইসলাম বোয়ালখালীর চরণদ্বীপের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে। মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ শহরের মধ্য কোর্টগাঁওয় গত মঙ্গলবার দুপুরে মো. রাসেল (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাসেল সরকারি হরগঙ্গা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের ছাত্র। সে স্থানীয় মধ্য কোর্টগাঁও এলাকার দেওয়ান বাড়ির হারুন দেওয়ানের ছেলে। দৌলতপুর (কুষ্টিয়া) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রামে গত মঙ্গলবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে রসুনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে গোয়ালগ্রাম কাইকপাড়া গ্রামের ওয়াজ আলীর স্ত্রী। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে গত মঙ্গলবার রাতে ফারুক হোসেন নামের এক যুবক মারা গেছে। সে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া সোনারপাড়া গ্রামের খবর আলীর পুত্র। বিদ্যুত্ লাইনে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হলে ঘটনাস্থলেই সে মারা যায়। সিংড়া (নাটোর) নাটোরের সিংড়ায় গত মঙ্গলবার সকালে কোদালের কোপে আব্দুল হান্নান (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত হান্নান উপজেলার হিজলী গ্রামের আমজাদ হোসেনর পুত্র। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ তুহিনের কোদালের আঘাতে আঘাতপ্রাপ্ত অবস্থায় গত রবিবার আব্দুল হান্নানকে রামেক হাসপাতালে ভর্তি করা হলে গত মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। দিরাই (সুনামগঞ্জ) সুনামগঞ্জের শাল্লায় ভুমিহীনের গৃহে অগ্নিদগ্ধে দশ মাসের রূপসা আক্তার নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার গভীর রাতে উপজেলার হবিবপুর ইউনিয়নের মার্কুলি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইসলামপুর (জামালপুর) ইসলামপুর গাইবান্ধা ইউনিয়নের ডাকপাড়া গ্রামে গত মঙ্গলবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে এক ব্যক্তি নিহত এবং দুই ব্যক্তি আহত হয়েছে। সিলিং ফ্যানের সংযোগ দেয়ার সময় ঝুলানো তার শরীরে লেগে ঘটনাস্থলে আব্বাস আলী মারা যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছে মলিতন (৫০) ও সাদা মিয়া (৬৫)।