আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতা ছুরিকাহত

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২১:৫৬
কুমিল্লা জজকোর্ট প্রাঙ্গণে কোতয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাকন খন্দকারের ওপর হামলা চালিয়ে মারধর ও ছুরিকাঘাত করে মারাত্মক আহত করেছে একদল সন্ত্রাসী। গত মঙ্গলবার ওই ছাত্রনেতা একটি মামলার হাজিরা দিতে আদালতে যাওয়ায় সেখানে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, জেলার আদর্শ সদর উপজেলার দৌলতপুর পূর্বপাড়া রেলগেট এলাকার জাহাঙ্গীর খন্দকারের পুত্র ছাত্রদল নেতা কাকন খন্দকারের (৩০) সাথে একই গ্রামের আব্দুল নোমানের পুত্র রিমনের (২৫) বিরোধ চলে আসছিল। উভয় পক্ষেরই আদালতে মামলা বিচারাধীন রয়েছে।