সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২১:৫৮
ফরিদপুরে শতনীড় কো-অপারেটিভের সাধারণ সভা ফরিদপুর প্রতিনিধি \ শতনীড় মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ ফরিদপুরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার ফরিদপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সোসাইটির সাবেক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আদিতমারীর ব্যবসায়ীকে নিয়ে গেছে বিএসএফ আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত থেকে গতকাল বুধবার বিজয় কুমার বর্ম্মন (২৫) নামের এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার রাতে বিজয় গরু আনার জন্য ভারতে যায়। সেখান থেকে গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে সকালের দিকে দুর্গাপুর বিওপি ক্যাম্পের কাছ থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। নোয়াখালীতে ইসলামী ছাত্রী সংস্থার দুইকর্মী আটক নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালী পৌরসভার আহম্মদিয়া উচ্চবিদ্যালয়ে জামায়াতের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার সদস্য ফরম বিতরণকালে দুই কর্মী ফাতেমা আক্তার (১৯) ও সুমাইয়া আক্তার (১৮) কে আটক করে পুলিশে সোপর্দ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সুধারাম থানার এস আই মোশারেফ হোসেন জানান, আটককৃতরা ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয় আঙ্গিনায় ছাত্রীদের চকলেট দিয়ে ইসলামী ছাত্রী সংস্থার সদস্য ফরম নিতে উদ্বুদ্ধ করে। পুলিশ দুই ছাত্রীকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। মনোহরগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা কুমিল্লার মনোহরগঞ্জে এক কলেজ ছাত্রীকে আটকে রেখে শ্লীলতাহানি চেষ্টার ঘটনা ঘটেছে। নির্যাতিতা ওই ছাত্রী উপজেলার নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। গত মঙ্গলবার নাথেরপেটুয়া স্টেশন পূর্ব বাজার লাল মিয়া গ্রীন হাউজে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই বখাটেকে অর্থ ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযুক্তদের দণ্ডাদেশ দেয়া হয়। বেনাপোলের পুটখালী সীমান্তে মহিলাসহ ২ জন আটক বেনাপোল(যশোর) সংবাদদাতা \ বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে গতকাল বুধবার সকালে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ১৪ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। ২৩ বিজিব অধিনায়ক তায়েফ উল হক জানান, পুটখালী সীমান্ত দিয়ে বেশকিছু বাংলাদেশি নাগরিক অবৈধ পথে ভারতে যাওয়ার জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয় । বিশ্বনাথে প্রবাসী এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথে গতকাল বুধবার উচ্চশিক্ষা অর্জনকারী মেধাবী গরীব শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’। উপজেলা সদরে ট্রাস্টের কার্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারপাসন এ. কে. এম. সেলিম। ট্রাস্টের স্থানীয় কো-অডিনেটর প্রভাষক আবদুল মতিন প্রমুখ। গোয়ালন্দে ভুট্টার বাজার সমপ্রসারণে প্রশিক্ষণ গোয়ালন্দ (রাজবাড়ি) সংবাদদাতা \ গত মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে ভুট্টার বাজার সমপ্রসারণের উপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিসা-সিমিট ফরিদপুরের হাব ব্যবস্থাপক ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ইউএসএআইডি-এর সহায়তায় সিসা-সিমিট বাংলাদেশ, ফরিদপুর হাব ও বেসরকারি প্রতিষ্ঠান সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির যৌথ উদ্যোগে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী। শ্রীপুরে গুটি ইউরিয়া প্রযুক্তি বিষয়ক কর্মশালা শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ মাগুরা শ্রীপুর উপজেলার পরিষদ মিলনায়তনে গত মঙ্গলবার স্টেকহোল্ডারদের সঙ্গে গুটি ইউরিয়া প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অপূর্ব কুমার মন্ডল। মুখ্য আলোচক ও প্রধান প্রশিক্ষক ছিলেন আইএফডিসির প্রশিক্ষণ বিশেষজ্ঞ শামসুল আলম। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইকবাল আহমেদ প্রমুখ। ঈশ্বরদীতে পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ ঈশ্বরদী থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার লক্ষ্মীকুন্ডা বাজারের ফকিরের মার্কেটের সামনে একজন অস্ত্র বিক্রির জন্য অপেক্ষা করছে বলে থানা কর্তৃপক্ষ গোপন সংবাদ পায়। এএসপি সার্কেল শাহানূর আলম পাটোয়ারী ও ওসি বিমান দাসের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ রকিবুল ইসলামকে (৩০) আটক করে। রকিবুল আগে খড়ির ব্যবসা করতো বলে জানা গেছে। থানায় সাংবাদিকদের সামনে রকিবুল জানায়- সে এই পিস্তল ৩৫ হাজার টাকা দিয়ে ক্রয় করেছে। চৌদ্দগ্রামে ছাত্রদলের গণসংযোগ চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ ‘তত্ত্বাবধায়ক সরকার’ ব্যবস্থা পুনর্বহালসহ আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে গতকাল বুধবার ও মঙ্গলবার চৌদ্দগ্রামের আলকরা, গুণবতী ও জগন্নাথদীঘি ইউনিয়নে উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ গণসংযোগ করেছে। উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টুর নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাঈনউদ্দিন মজুমদার, এয়াকুব আলী, জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, তারিন চৌধুরী, ইফতেখার আহমদ ফারুক প্রমুখ। নাঙ্গলকোট পৌরসভায় মতবিনিময় নাঙ্গলকোট(কুমিল্লা)সংবাদদাতা \ নাঙ্গলকোট পৌরসভা, এলজিইডি ও এনআরপির উদ্যোগে পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মহাপরিকল্পনায় মতবিনিময় সভা গতকাল বুধবার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পৌর মেয়র সামছুদ্দিন কালুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ছাদেক হোসেন ভুঁইয়া, অধ্যক্ষ আবু ইউছুফ, এম নুরুল আফছার নয়ন, অধ্যাপক নুরুল্লা মজুমদার,অধ্যক্ষ সায়েম মাহবুব,আনোয়ার হোসেন নয়ন, প্রকৌশলী জিয়াউল হক প্রমুখ। গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে কোচ ডাকাতি গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত মঙ্গলবার রাত ৮টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার নওটাগাড়ী নামক স্থানে গাছ কেটে বেরিকেড দিয়ে ডাকাতি সংঘটিত হয়েছে। জানা যায়, ডাকাতরা ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহন (ঢাকা মেট্রো-জ-১৪-৫৬৮৮) নামের একটি কোচে হামলা করে ২ যাত্রীকে ধারাল অস্ত্রের আঘাত করে নগদ টাকা ও সকল যাত্রীর কাছ থেকে মোবাইল নিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দেয়। আড়াইহাজারে বিদায়ী সংবর্ধনা গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার থানা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বুধবার প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পল্লী বিদ্যুত্ সমিতির ডি.জি.এম আক্তারুজ্জামান লস্করকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার ওসি আখতার মোরশেদ,অধ্যাপক আক্তার হোসেন, শাখাওয়াত হোসেন বকুল, হায়াতুজ্জামান বকুল, সাফিকুল ইসলাম, মোজাম্মেল হক, শিক্ষক নেতা লোকমান হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম রানা প্রমুখ। মুন্সীগঞ্জ এ্যাপেক্স ক্লাবের সভায় সন্ত্রাসী হামলা মুন্সীগঞ্জ প্রতিনিধি \ গত মঙ্গলবার শহরের হরেন্দ্রলাল পাবলিক লাইব্রেরীতে মুন্সীগঞ্জ এপেক্স ক্লাবের সভায় সন্ত্রাসী হামলা হয়েছে। এতে ক্লাবটির সভাপতি মো.আনোয়ার হোসেনকে মারধর করে গুরুত্বপূর্ণ কাগজপত্র, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এই ঘটনায় আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাবৃন্দ নিন্দা জ্ঞাপন করে দোষীদের শাস্তি দাবি করেছেন। পঞ্চগড়ে ৩ দিনের হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি পঞ্চগড় প্রতিনিধি \ জেলা হজ্ব প্রশিক্ষণ ও হাজী কল্যাণ কমিটির উদ্যোগে ৩ দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। গতকাল বুধবার পঞ্চগড় বাজার জামে মসজিদের দ্বিতীয়তলায় আখেরী মোনাজাতের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়। এবার পঞ্চগড় জেলা থেকে হজ্বে গমনেচ্ছু ১০৯ জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. আব্দুল খালেক, আলহাজ্ব মুফতী আ.ন.ম. আব্দুল করিম, আলহাজ্ব মাওলানা মো. আব্দুল হান্নান, আলহাজ্ব হাফেজ ফরহাদ হোসেন, আলহাজ্ব প্রফেসর সাইফুল ইসলাম প্রমুখ। গফরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক মাহবুবা চৌধুরী ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মানহানি মামলা দায়েরের প্রতিবাদে গফরগাঁও উপজেলায় কর্মরত সাংবাদিকরা গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, প্রবীণ সাংবাদিক ফকির এ মতিন, আজিমউদ্দিন মাস্টার, সাংবাদিক আতাউর রহমান মিন্টু, রফিকুল ইসলাম খান, মানসুর আহম্মেদ প্রমুখ। রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মোঃ ছাইফুল ইসলামের সভাপতিত্বে পৌর বাস টার্মিনাল চত্বরে গত মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার। প্রধান বক্তা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম খান। স্বাগতিক বক্তা রুম বাদশা, বিশেষ অতিথি- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবর আলী খোকন প্রমুখ। মংলার শিল্প এলাকা রক্ষার দাবিতে মানববন্ধন মংলা (বাগেরহাট) সংবাদদাতা \ গত মঙ্গলবার উচ্ছৃঙ্খল ও অসত্ শ্রমিকদের ষড়যন্ত্র থেকে মংলা শিল্প এলাকা রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শ্রমিকেরা। মানববন্ধন শেষে সমাবেশে শ্রমিকেরা বলেন, কতিপয় শ্রমিক অযৌক্তিক দাবি তুলে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে কারখানা বন্ধের পাঁয়তারা চালাচ্ছে। যার ফলে শিল্প এলাকার সুনাম নষ্টসহ উত্পাদন ব্যাহত হচ্ছে। উল্লাপাড়ায় গাছের চারা বিতরণ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ গত মঙ্গলবার বিকাল ৩টায় উল্লাপাড়া কামিল মাদ্রাসায় ইসলামী ব্যাংক লিঃ উল্লাপাড়া শাখা আনুষ্ঠানিকভাবে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বৃক্ষ রোপণ অনুষ্ঠানে ৮৮টি প্রকল্পে সহস্রাধিক গাছের চারা বিতরণ করেছে। ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল হালিমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বগুড়ার জোন প্রধান মোশাররফ হোসেন, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক, পৌর মেয়র বেলাল হোসেন ও বেঙ্গল কমিউনিটি হাসপাতালের চেয়ারম্যান এ্যাড. জাহিদ হোসাইন প্রমুখ। গাজীপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভা গাজীপুর প্রতিনিধি \ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গাজীপুর মহানগর শাখার উদ্যোগে গত মঙ্গলবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত্বার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামান। সংগঠনের গাজীপুর মহানগর শাখার সভাপতি রুহুন নেছা রুনার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সংগঠনের জেলা শাখার আহবায়ক মুহাম্মদ শাহীন প্রমুখ। মনোহরগঞ্জে পোনা মাছ অবমুক্ত মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাত \ গত মঙ্গলবার মনোহরগঞ্জ উপজেলা মত্স্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ঘাঘরিয়া খালে ২৬৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনসুর আলম খাঁন। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা মত্স্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, লাকসাম উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা মিজানুর রহমান, মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জলিল আহম্মদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। মেহেরপুরে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন মেহেরপুর প্রতিনিধি \ গত মঙ্গলবার মেহেরপুরের জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি ফজলুল হক বিশ্বাস ও প্রধান শিক্ষক হাসান আল নুরানীসহ পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যর নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রী ও শিক্ষক ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। জানা যায়, সমপ্রতি জোড়পুকুরিয়া গ্রাম যুবদল সভাপতি লাভলু হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ফজলুল হক বিশ্বাসসহ কয়েকজনের নামে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। হোসেনপুরে ইউপিজিপির প্রশিক্ষণ হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২৬-২৭ আগষ্ট ২ দিনব্যাপী ইউনিয়ন পরিষদ গভন্যান্স-এর আওতায় ইউনিয়ন পরিষদের পরিকল্পনা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো:আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ব্যক্তব্য রাখেন কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো:এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আবেদ হোসেন প্রমুখ। ডিমলায় কৃতী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গত মঙ্গলবার ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয় । বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিদ্যালয়ের ৯৭ জন কৃতী শিক্ষার্থীকে বিনামূল্যে ৪টি করে বই বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হানিফ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফ, ইউএনও সহধর্মিণী রোকসানা আক্তার মুন্নি, পাঠভ্যাস উন্নয়ন কর্মসূচির সংগঠক হোসনে আরা প্রমুখ।