নাসা স্পেস ডিজাইন প্রতিযোগিতায় রানার-আপ ট্রফি বিজয়ী ক্যাটেকের শিক্ষার্থী মাহমুদ

ক্যাটেকে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:০৫
আজ থেকে ৬ বছর আগে ২০০৮ সালে বাংলাদেশকে এভিয়েশন সেক্টরের সাথে পরিচয় করে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় কলেজ অব এভিয়েশন টেকনোলজি (ক্যাটেক)। সেই থেকে যুক্তরাজ্যের শিক্ষাবোর্ড এডেক্সেলের অধীনে ক্যাটেক বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছে। সফলভাবে এখান থেকে উত্তীর্ণও হচ্ছেন অনেক শিক্ষার্থীই। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি কমিউনিটি সেন্টারে ক্যাটেকের নবম সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে এইচএনডি ইন অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন ম্যানেজমেন্ট, এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট মেইনটেন্যান্স লেসন্স, ট্যাভেল, ট্যুরিজেম অ্যান্ড টিকেটিংয়ে প্রায় দেড়শ শিক্ষার্থীকে সার্িটফিকেট প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রুপ ক্যাপ্টেন ইদ্রিস আলী এবং সুমন সরকার, ব্যাবস্থাপনা পরিচালক কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।আরও উপস্থিত ছিলেন এডেক্সেলের বাংলাদেশ কন্ট্রোল ম্যানেজার শাহিন রেজা, সস্ত্রীক বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান ডক্টর এমএ সাইদ, এভিয়েশন সার্ভিস ম্যানেজার এসএএল পাটরিক ফলে প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মলি সরকার। উল্লেখ্য, ৮ম নাসা স্পেস ডিজাইন প্রতিযোগিতায় রানার-আপ ট্রফি বিজয়ী হয় ক্যাটেকের শিক্ষার্থী মাহমুদ। অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি। এ ছাড়া এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীই বিদেশের প্রতিষ্ঠানগুলোতে চাকরি ও ইন্টার্নি করছে। আবার সুইজারল্যান্ডের রুবিন, জার্মানির আর্নে ও নরওয়ের বার্ড থেকেও অনেক শিক্ষার্থী ক্যাটেকে পড়তে এসেছে। ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ রয়েছে। ০১৯৩৭১৮২৪৭০, ৮৯৯১৩৭১ নম্বরে ফোন করে ক্যাটেক সম্পর্কে আরও তথ্য জানা যাবে। যোগাযোগ :বাড়ি-১৪, রোড-২, সেক্টর-১১, উত্তরা, ঢাকা।