গার্মেন্টস ম্যানেজমেন্টে আছে সম্ভাবনা

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:০৫
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে গার্মেন্টস শিল্প। এই খাতে দিন দিন দক্ষ জনবলের চাহিদাও বাড়ছে। তবে অনেক সময়েই প্রয়োজনীয় দক্ষ কর্মী খুঁজে পাওয়া যায় না। তাই এই বিষয়ে যথাযথ শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত দক্ষ জনবল তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিজিএমআই)। অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন মেকিং, ওয়ার্ক স্টাডি, সোস্যাল কমপ্লায়েন্সসহ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সগুলোর উপর ১ বছর মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এখানে। এখানে ৬ মাসের কোর্স সম্পন্ন করতে ১২,৫০০ এবং এক বছরের কোর্স সম্পন্ন করতে ৫০ হাজার টাকা খরচ হবে। ০১৯১১৫৬২৬৭৭, ৮৯২১২৯৫ নম্বরে ফোন করে এসব কোর্স সম্পর্কে আরও বিস্তরিত তথ্য জেনে নিতে পারবেন। এখানকার কোর্সগুলোতে যেসব বিষয় পড়ানো হয়, তার মধ্যে রয়েছে ইন্ট্রোডাকশন টু ফ্যাশন, ইলেমেন্টস অব ডিজাইন, টেক্সটাইল, বডিস অ্যান্ড ভেরিয়েশন্স, প্রোডাক্ট অ্যান্ড আরএমজি ইন্ডাস্ট্রিজ, প্রোডাকশন টার্মিনলজি, টেক্সাইল টার্মিনলজি, কোয়ালিটি ম্যানেজমেন্ট, সিস্টেম প্রভৃতি। তবে কেবল তত্ত্বীয় পড়ালেখাই নয়, এখানে রয়েছে উপযুক্ত প্রশিক্ষণ এবং এরপর একজন শিক্ষার্থীকে চাকরির জন্য উপযোগী করে গড়ে তোলার সুবিধা। আর এখানকার প্রশিক্ষকরা নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞ। এখানে পড়ালেখার পর গার্মেন্টস সেক্টরে, বুটিক হাউজগুলোতে চাকরিসহ নিজ উদ্যোগে ব্যবসাও করা যায়। ফ্যাশন ডিজাইনিং ও কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিতে যেকোনো বিষয়ে এইচএসসি/সমমান এবং মার্চেন্ডাইজিং ও এইচআর কোর্সে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে। আগামী ব্যাচের ক্লাস শুরু ৬ সেপ্টেম্বর। যোগাযোগ :বাড়ি-০৪, রোড-১২, সেক্টর-৬, উত্তরা, ঢাকা।