গ্রীন লাইফ গ্রুপের এমডির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট : ১৬ মে ২০১৯, ০০:৩৩

গ্রীন লাইফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু ফয়সাল মোসাব্বের সাইমনের বিরুদ্ধে আনা অভিযোগকে ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান গ্রীন লাইফ গ্রুপের এডমিন ডিরেক্টর জামান চৌধুরী।

আসাদুজ্জামান চৌধুরী বলেন, গত ১০ মে টেক্সটাইল ইঞ্জিনিয়ার মো. সারোয়ার জাহান মিঠু এবং তার সমর্থনে এগিয়ে আসা এসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজির নেতৃবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গের মাধ্যমে আয়োজিত প্রেস কনফারেন্সের মাধ্যমে গ্রীন লাইফ গ্রুপ কোম্পানির পরিচালকের নামে আনিত অভিযোগ সম্পূর্ণ বানোয়াট, এবং উদ্দেশ্য প্রণোদিত।