প্রশ্ন :আমি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ নিয়ে পড়ালেখা করছি। আমি পঞ্চম সেমিস্টার শেষ করেছি। আর তিনটি সেমিস্টারে আমার পড়ালেখা শেষ হবে। আমি বিবিএ করার পর কী ধরনের কোর্স করলে ট্যুরিজম বিষয়ে চাকুরি পেতে সুবিধা হবে? ট্যুরিজমে কি ভালো ক্যারিয়ার গড়ে তোলা যায়?
মোহাম্মদ তাহসান হোসেন
বনানী, ঢাকা¬।
উত্তর :ট্যুরিজম নিয়ে এক সময়ে দেশে পড়ালেখার তেমন সুযোগ না থাকলেও সময়ের সাথে সাথে এ বিষয়ে পড়ালেখার সুযোগ তৈরি হয়েছে। বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ করা যায়। যেকোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ করার সুযোগও রয়েছে।
প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? ক্যারিয়ার সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]
