হাতিরঝিল হকারমুক্ত করা হোক

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:২২
ঢাকা শহরের দৃষ্টিনন্দন নিদর্শন হচ্ছে হাতিরঝিল। বুড়িগঙ্গা যেখানে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে, সেখানে হাতিরঝিলের স্বচ্ছ পানি, খোলা বাতাস মানুষকে মুগ্ধ করে। রাতের নয়নাভিরা আলোকসজ্জা আমাদেরকে বিদেশের কোনো উন্নত শহরের কথা মনে করিয়ে দেয়। কিন্তু হতাশার কথা হচ্ছে, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হকারের সংখ্যা এখানে দিনের পর দিন বেড়েই চলেছে। হকারদের ভ্যান রাস্তায় যান চলাচলে প্রায়শই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বাদামের খোসা, পলিথিন, কাগজ জায়গাটি নোংরা করছে। বিশেষ করে ২ নম্বর ও ৩ নম্বর ব্রিজে হকারের পরিমাণটা খুবই বেশি। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি। ফারিহা ফারুক মিতু, খালেদা আক্তার, মো. তাসকিনা জাহান, মো. তাহজুল ইসলাম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আফতাবনগর, ঢাকা