হারুণ-অর-রশীদ
কিশোরগঞ্জ জেলা শহরের আলোর মেলা এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা হারুণ-অর-রশীদ (৬০) গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। শহীদী মসজিদে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় শোলাকিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
আবদুর রউফ
নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রউফ (৬০) গত মঙ্গলবার ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ৩ ছেলে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মীর শামসুদ্দীন
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বীর মাশিমগনর গ্রামের মুক্তিযোদ্ধা শামসুদ্দীন (৭০) গতকাল দশকাহনিয়া আশ্রায়ণ প্রকল্পে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন। জানাজা শেষে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
