মো. নূরুল হক
দক্ষিণাঞ্চলের বাগেরহাটের রামপালের শ্রীফলতলা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব মো. নূরুল হক (৮০) গত রবিবার নিজ বাস ভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নাহিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শিল্পী মাহমুদুল হক ও মোস্তাফিজুল হকের বড় ভাই।
আবদুল মজিদ
চট্টগ্রামের লোহাগাড়ায় কবর খনন কারিগর আবদুল মজিদ (৮৭) গত মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আবদুর রাজ্জাক খান
বরগুনার বেতাগীর কৃতী সন্তান ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের সচিব খান মো. রেজাউল করিমের বাবা পৌর শহরের প্রবীণ ব্যবসায়ী আবদুর রাজ্জাক খান (৮৪) গত মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
হাজী মো. শহিদুল্লাহ
টাঙ্গাইল কটনস্ মিলের শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও মির্জাপুর উপজেলার রশিদ দেওহাটা গ্রামের বাসিন্দা হাজী মো. শহিদুল্লাহ (৭৮) গতকাল রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
