রোগ মানুষের শরীরকে কতটা অস্বাভাবিক করে দেয় তা হয়তো ভারতের আলী হোসাইনকে না দেখলে বোঝা যাবে না। ১৪ বছর বয়স হলেও তাকে দেখলে মনে হবে সে ১১০ বছরের বৃদ্ধ। তার সঙ্গে তার বন্ধুরাও মিশতে চায় না।
আলী হোসাইনের চোখ দেখতে ক্রিকেট বলের মতো। দাঁত মুখ থেকে কিছুটা বাইরে বেরিয়ে আছে। তার বয়সী ছেলে-মেয়েরা তাকে ভয় পায়। তার সঙ্গে খেলতে চায় না কেউ। ভারতের বিহারের ১৪ বছর বয়সী এই বালক ‘দ্রুত বার্ধক্য-করণ’ রোগে আক্রান্ত। ডাক্তারদের মতে, এটি একটি জিনগত সমস্যা। পৃথিবীতে মাত্র ৮০ জন মানুষ এখনো পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন। আলীর বাবা নবি হোসাইন খান (৫০) জানিয়েছেন, তিন আট সন্তানের জনক যাদের মধ্যে কেবল দুজনই সুস্থভাবে জন্মগ্রহণ করেছে। এদিকে আলী হোসাইনের চিকিত্সার টাকা জোগাড় করতে করতে প্রায় নিঃস্ব হয়ে গেছেন মা-বাবা। তাদের চিন্তা ছেলে তাদের বাঁচবে কি না। ডাক্তাররা জানিয়েছেন, প্রতি আট মিলিয়ন লোকের মধ্যে মাত্র একজন এই রোগে আক্রান্ত হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারার ভয়ংকর দিকটিও বাড়তে থাকে। - হাফিংটন পোস্ট।
