আজ ১৫ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ২২ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩ ও ৫ । শুভবার বুধ ও বৃহস্পতিবার। শুভ রত্ন পোখরাজ ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি: আপনি দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী। আপনি উচ্চাভিলাষী। লক্ষ্যে পৌঁঁছার জন্য কঠোর শ্রম ও সাধনা করতে প্রস্তুত। বাস্তবের আলোকে আপনি পরিকল্পনা করেন। অন্যদের সংগঠিত করা ও নেতৃত্ব দেয়ার অদ্ভুত গুণ আছে আপনার। তাছাড়া লক্ষ্যপথে থেকে আপনাকে কোন কিছুই বিচ্যুত করতে পারে না। আকাশ কুসুম কল্পনার কোন অবকাশ নেই আপনার জীবনে। জীবনে অনেক দায়িত্ব আপনার উপর অর্পিত হতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী জন গান্থার, বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড, পদার্থ বিজ্ঞানী এডওয়ার্ড পানসিল, উদ্ভাবক জনমুসলি, বিজ্ঞানী ডেকভ ভেন হফস, চিন্তাবিদ লিমসেসু, সুইটি ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। জেদের বশে কোনো কাজ না করলেই ভালো করবেন। নিজের ভুলের জন্য কোনো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। অংশীদারি ব্যবসায় কোনো সমস্যা থাকলে তা মিটে যাবে। দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো সংবাদে বিচলিতবোধ করবেন। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। চঞ্চলতা পরিহার করুন ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। পুরোন কোনো বন্ধুর সাথে সময় ভালো কাটবে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। প্রভাব বলয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভবান হতে পারেন। সামাজিক কাজকর্মে সুনাম পেতে পারেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। জনসংযোগে সাফল্য আসতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পারিবারিক ব্যাপারে দুশ্চিন্তা থাকতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ প্রতিবেশীদের সাথে কোনো কারণে বিরোধ সৃষ্টি হতে পারে। কারো সাথে তর্ক বিতর্কে না জড়ালেই ভালো করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। পুরনো কোনো মামলা মোকদ্দমা থাকলে ফল আপনার পক্ষে যেতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। ব্যয় বৃদ্ধির ফলে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ব্যাপারে কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ সেবামূলক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। কোনো সন্তানের জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। বাধা সত্ত্ব্বেও আজ ব্যবসায় সাফল্য আশা করা যায়। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ পিতা বা পিতৃস্থানীয় কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। মেজাজ সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় পরে অনুতপ্ত হবেন। সাময়িক কোনো কারণে দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। চঞ্চলতা পরিহার করুন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ নতুন কোনো আর্থিক পরিকল্পনা নিতে পারেন। পরিকল্পনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। সামাজিক কাজকর্মে সুনাম পেতে পারেন। শরীর ভালো যাবে না। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কর্মপরিবেশ অনুকূলে থাকবে। নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজে অগ্রগতির সম্ভাবনা আছে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। ফলে নতুন কোনো কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। রোমান্টিক বিষয়াদির জন্য দিনটি অনুকূল। শরীর খুব একটা ভালো যাবে না।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। পরিশ্রম বৃদ্ধি পাবে। শেয়ার ব্যবসায় আজ কোনো বিনিয়োগ না করলেই ভালো করবেন। আর্থিক ব্যাপারে বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা পেতে পারেন।
