রাজশাহীতে গিগাবাইট মাদারবোর্ড

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ১৯:৩৮
সম্প্রতি রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে গিগাবাইটের এইট সিরিজের মাদারবোর্ড উন্মুক্ত করা হয়েছে। স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিগাবাইটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান। রাজশাহী অঞ্চলের বিজনেস পার্টনারদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আনাস খান বলেন, ‘রাজশাহী অঞ্চলে তথ্যপ্রযুক্তির বিকাশে গিগাবাইটের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায় এবারে সরাসরি রাজশাহীতে গিগাবাইটের মাদারবোর্ড উন্মুক্ত করা হলো। এর পাশাপাশি অন্যান্য পরিকল্পনা বাস্তবায়ন করতে রাজশাহী অঞ্চলের সকল কম্পিউটার ব্যবহারকারী এবং আমাদের বিজনেস পার্টনারদের কাজ করে যেতে হবে।’ গিগাবাইট মাদারবোর্ডের অবমুক্তি শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।