চাকরি বিষয়ক ওয়েবসাইট লুজমাঙ্কিস ডটকমের যাত্রা শুরু

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ১৯:৩৮
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চাকরি বিষয়ক ওয়েবসাইট লুজমাঙ্কিস ডটকম (http://bd.loosemonkies.com)। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। ২ বছরের গবেষণালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই সাইট। চাকরির খোঁজ-খবর এবং চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত সংরক্ষণ ছাড়াও সাইটে রয়েছে ব্যবহূত হয়েছে ‘ইন্টেলিজেন্ট অ্যালগরিদম’ যার মাধ্যমে চাকিরপ্রার্থী তার নিজস্ব দক্ষতা এবং যোগ্যতার উপর ভিত্তি করে তার জন্য সবচেয়ে বেশি উপযোগী চাকরিগুলো সম্পর্কে স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবে। চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীরা লাইভ চ্যাটে একে অপরের সাথে যুক্তও হতে পারবে এই সাইটের মাধ্যমে। কোনো পদের বিপরীতে সবচেয়ে উপযোগী প্রার্থী খুঁজে পেতেও চাকরিদাতাদের সহায়তা করবে এ সাইট। কোনো চাকরির জন্য জীবনবৃত্তান্ত দাখিল করলে তা চাকরিদাতা দেখেছেন বা পছন্দ করেছেন কিনা, সে তথ্যও তাত্ক্ষণিকভাবে জানাবে লুজমাঙ্কিস। এশিয়াটিক থ্রিসিক্সটি’র চেয়ারম্যান আলী যাকের ও বিএসএইচআরএম-এর ভাইস প্রেসিডেন্ট সায়েদা ইয়াসমিন এই সাইটের উদ্বোধন করেন। এ সময় লুজমাঙ্কিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও নাদিমুর রহমান, পরিচালক জামাল শাহ ও ইন্তেজার আহমেদ এবং সিসিও অমর মগন।