ইআরপি’র সুযোগ ও প্রতিবন্ধকতা নিয়ে গোলটেবিল বৈঠক

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ১৯:৩৯
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে সম্প্রতি বেসিস কনফারেন্স রুমে ‘ইআরপি :সুযোগ ও প্রতিবন্ধকতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর, কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল, লোকাল মার্কেট ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শেখ কবির আহমেদসহ বেসিসের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইবিসিএস-প্রাইমেক্সের লিড ইআরপি কনসালট্যান্স মো. শাহাদাত হোসেন চৌধুরী। বৈঠকে বক্তারা ইআরপি সফটওয়্যারের মডিউলগুলোর প্রমিতকরণের উপর গুরুত্বারোপ করেন। একইসাথে বিভিন্ন মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে কোম্পানিগুলোর আদৌ ইআরপি’র সকল মডিউল আছে কিনা তা যাচাই করার উদ্যোগ নিতে বেসিসকে অনুরোধ জানান।